সংবাদ একলব্য, ৬ আগস্টঃ প্রচন্ড দাবদাহে কোচবিহার। সাত সকাল থেকে চড়া রোদ, গরমে বাসিন্দারা হাঁসফাঁস করছেন।প্রচন্ড গরমের পাশাপাশি দুপুরে গরম বাতাস বইতে শুরু করায় দুপুরের পর শহরের রাস্তাঘাট বাজার ফাঁকা হয়ে যায়।
এই প্রচন্ড গরমে কোচবিহার শহরের একটি বেসরকারি বিদ্যালয় অরবিন্দ পাঠভবন আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয় ছুটির ঘোষণা দেয়। বৃহস্পতিবারেও যদি তাপমাত্রা না কমে তবে ছুটি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্কুল কতৃপক্ষ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ