নিজস্ব সংবাদদাতা, ৩০ই জুলাইঃ অভিনেতা ও রাজনীতিবিদ সানি দেওল ৪৫ বছর বয়সী মহিলাকে কুয়েত থেকে উদ্ধার করলেন। মহিলার নাম বীনা বেদি। জানা যায়, ঐ মহিলাকে একজন ট্রাভেল এজেন্ট এক পাকাস্তানীর কাছে বিক্রি করেন। তবে তাকে জানানো হয় তাকে ৩০০০০ মাসিক বেতন দিয়ে গৃহকর্মের কাজে সাহায্য করতে হবে। পাঞ্জাবের গুরুদাসপুরের বিজেপি সংসদ সদস্য সানি ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করেছিলেন এই ঘটনাটি জানার পরে। পররাষ্ট্র দপ্তরে যোগাযোগের পর দ্রুত অভিযান চালিয়ে ফিরিয়ে আনা হয় ঐ মহিলাকে।
ওই মহিলাকে ফেরাতে দুটি এনজিও এর সাহায্য নেওয়া হয়। যা্য একটি কুয়েতে ও অন্যটি কানাডায় অবস্থিত। সানির বাবা ধর্মেন্দ্র তার ছেলেকে অভিনন্দন জানিয়েছেন এবং টুইটারে এ নিয়ে ছবিও পোস্ট করেছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ