সংবাদ একলব্য, ২৯ জুলাইঃ কলকাতার বুকে ন্যায্য বেতনের দাবীতে অনশনে বসেছিলেন মোট ১৮ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, যার মধ্যে ৪ জন শিক্ষক কোচবিহার জেলার । ন্যায্য অধিকার ছিনিয়ে আজ তাঁরা ঘরে ফিরলেন। নিউ কোচবিহার স্টেশনে তাঁদের বরণ করে নেওয়ার জন্য উপস্থিত হন জেলার প্রাথমিক শিক্ষকরা। বিকাল ৩.৪০ মিনিটে নিউ কোচবিহারে পৌঁছালে তাদের সেখানে বরণ কর হয়। এরপর একটি র্যালী করে দিনহাটার পথে যাত্রা করেন তিন বীর উস্থিয়ান -শ্রী দীপক কুমার বর্মন, শ্রী দেবাশীষ বর্মন এবং শ্রী পিন্টু মোদক। আর একজন শিক্ষক শ্রী অরুন কুমার দাস এখনও কোলকাতায় চিকিৎসাধীন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ