Latest News

6/recent/ticker-posts

Ad Code

কাল থেকেই জম্মু ও কাশ্মীর সীমান্তে কর্নেলের ভূমিকায় থাকছে ক্যাপ্টেন ধোনি


আছির আলী, নাজিরগঞ্জ, ৩০শে জুলাই ২০১৯ঃ আগামী কাল ৩১শে জুলাই, কাল থেকেই জম্বু-কাশ্মির সিমান্তে কর্নেলের ভূমিকায় থাকছে ক্যাপ্টেন ধোনি। এখানে তিনি একজন সাধারন আর্মির মতোই কর্তব্যরত অবস্থায় থাকবেন ১৫ই আগষ্ট পর্যন্ত বলে জানা যায়।

সাধারণত দেখাযায় বিভিন্ন খেলওয়াররা তাদের অবসর সময় কাটায় বিভিন্ন জায়গায় ঘুরে-ফিরে এমনকি নিজের পরিবার পরিজনদের সঙ্গে। কিন্তু সেক্ষেত্রে যদি দেখা যায় তবে ক্যাপ্টেন কুল সম্পুর্ণই আলাদা ভূমিকা পালন করছেন।

আর ভারতীয় টেরিটোরিয়াল আর্মির সন্মাননিক লেফটেন্যান্ট কর্নেল হয়ার জন্য মহেন্দ্র সিং ধোনির ভূয়সী প্রশংসা করছেন ক্যারিবিয়ান  ফাস্ট বোলার শেলডন কোট্রেল! ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ককে প্রকৃত দেশপ্রেমিক বলেও অভিহিত করেছেন তিনি।

ইংল্যান্ডে সম্প্রতি শেষ হয়ে যাওয়া বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিস দলের সদস্য ছিলেন এই ফাস্ট বোলার। তিনি বলকরার পর যখন কোন উইকেট তুলেছেন ঠিক সেই মহুর্তেই সামরিক কায়দায় স্যালুট করে উচ্ছ্বাস পালনের জন্য দর্শকের নজর কেড়ে নিয়েছিলেন কোট্রেল। তার উচ্ছ্বাস প্রকাশ ট্রেডমার্ক হয়ে  উঠেছিল। সেই কোট্রেল সোশাল মিডিয়ায় একাধিক বার্তা দিয়ে ক্যাপ্টেন কুলের প্রশংসা করেছেন।



কোট্রেল লিখেছেন, ক্রিকেট মাঠে এই ব্যক্তি একজন অনুপ্রেরণা। কিন্তু তিনি দেশপ্রেমিকও এবং দেশের প্রতি কর্তব্যের বাইরেও অবদান রাখেন।

দ্বিতীয় ট্যুইটে তিনি লিখেছেন, আমি আমার বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম, কারণ, এই সম্মানের ব্যাপারে আমার অনুভূতি কী, তাঁরা তা জানেন। কিন্তু স্বামী ও স্ত্রীর মধ্যে এই মুহুর্তটা দেশ ও সঙ্গীর প্রতি অনুপ্রেরণাদায়ক ভালোবাসার দিকই তুলে ধরে।

টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল ধোনি। পাঁচ দফা প্যারাশ্যুট প্রশিক্ষণ জাম্প সম্পূর্ণ করায় তিনি যোগত্যা অর্জনকারী প্যারাট্রুপারও।

টেরিটোরিলায় আর্মিতে প্রশিক্ষণের জন্য ধোনি ভারতীয় দলের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সরে দাঁড়িয়েছেন।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code