Latest News

6/recent/ticker-posts

Ad Code

১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে নতুন আয়কর আইন, বাজেট বক্তৃতায় ঘোষণা নির্মলা সীতারমণের

১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে নতুন আয়কর আইন, বাজেট বক্তৃতায় ঘোষণা নির্মলা সীতারমণের

Nirmala


টানা নবম বারের জন্য সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট বক্তৃতার সময় বরাবরের মতোই সাধারণ মানুষের নজর ছিল আয়কর সংক্রান্ত ঘোষণার দিকে। সেই প্রত্যাশার মাঝেই রবিবার অর্থমন্ত্রী জানালেন, নতুন আয়কর আইন, ২০২৫ কার্যকর হবে আগামী ১ এপ্রিল থেকে।


বাজেট বক্তৃতায় নির্মলা সীতারমণ বলেন, নতুন আয়কর আইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সাধারণ করদাতাদের কর জমা দিতে কোনও অসুবিধা না হয়। তাঁর দাবি, এই আইন আরও সরল, স্পষ্ট এবং নাগরিক-বান্ধব হবে। অর্থমন্ত্রী জানান, ২০২৪ সালের জুলাই মাসে আয়কর আইন নিয়ে পর্যালোচনার কথা ঘোষণা করা হয়েছিল, তার পরেই ২০২৫ সালে নতুন আয়কর আইন চূড়ান্ত করা হয়। সেই আইনই এবার কার্যকর হতে চলেছে।


২০২৫ সালের বাজেটে নতুন কর কাঠামোয় আয়কর ছাড়ের সীমা ৭ লক্ষ টাকা থেকে একলাফে বাড়িয়ে ১২ লক্ষ টাকা করা হয়েছিল। সেই ঐতিহাসিক সিদ্ধান্তে মধ্যবিত্তের মধ্যে স্বস্তির হাওয়া বয়। সেই কারণেই এবছর অনেকেই আশা করেছিলেন, আয়কর কাঠামোয় আরও পরিবর্তন হতে পারে বা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হতে পারে। কিন্তু এবারের বাজেটে সেই প্রত্যাশা পূরণ হল না।


সব মিলিয়ে, কর কাঠামোয় কোনও রদবদল না হলেও নতুন আয়কর আইন কার্যকর হওয়ার ঘোষণাই এবারের বাজেটে আয়কর সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারের মতে, এই আইনের মাধ্যমে আয়কর ব্যবস্থাকে আরও সহজ ও আধুনিক করে তোলা সম্ভব হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code