Latest News

6/recent/ticker-posts

Ad Code

মায়ের অসুস্থতার কারণে পরীক্ষা দিতে না আসতে পারা ছাত্রী পুলিশের সহযোগিতায় বসলো পরীক্ষায়

মায়ের অসুস্থতার কারণে পরীক্ষা দিতে না আসতে পারা ছাত্রী পুলিশের সহযোগিতায় বসলো পরীক্ষায়

Madhyamik Exam



মায়ের অসুস্থতার কারণে পরীক্ষা দিতে না আসতে পারায় কার্যত দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল এক ছাত্রী। তবে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল পুলিশ। পূর্ব বর্ধমান জেলার মাধবডিহী থানার সহযোগিতায় জীবনের প্রথম পরীক্ষায় বসতে পারল ওই ছাত্রী।

ঘটনাটি ঘটেছে মাধবডিহী থানার অন্তর্গত আলমপুর মাধবডিহী গ্রামে। পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র ছিল পহলানপুর উচ্চ বিদ্যালয়ে। নির্ধারিত সময়ে ছাত্রী পরীক্ষাকেন্দ্রে না পৌঁছনোয় কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। শেষ মুহূর্তে খবর পেয়েই তৎপর হয় মাধবডিহী থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।থানার অফিসার ইনচার্জ সাকবির আহমেদের নির্দেশে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা পরীক্ষাকেন্দ্রে থাকা সরকারি গাড়ি নিয়ে দ্রুত আলমপুর মাধবডিহী গ্রামে ছাত্রীর বাড়িতে পৌঁছান। সেখান থেকে পরীক্ষার্থীকে নিয়ে এসে পরীক্ষাকেন্দ্রে হাজির করা হয় এবং পরীক্ষায় বসার সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়। পরীক্ষা শেষ হওয়ার পর আবার পুলিশের গাড়িতেই তাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

জানা গিয়েছে, মায়ের অসুস্থতার কারণেই ওই ছাত্রী একা পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেনি। পুলিশের এই মানবিক উদ্যোগের ফলে জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসার সুযোগ পেল সে।পুলিশের এই ভূমিকা ঘিরে এলাকায় প্রশংসার জোয়ার উঠেছে। স্থানীয় বাসিন্দারা মাধবডিহী থানার অফিসার ইনচার্জ সাকবির আহমেদ ও তাঁর সহযোগী আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন। পরীক্ষার্থী নিজেও আবেগপ্রবণ হয়ে পুলিশকে কৃতজ্ঞতা জানায়।

এই ঘটনাই আবারও প্রমাণ করল, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজের পাশে দাঁড়ানোই পুলিশের প্রকৃত মানবিক মুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code