Latest News

6/recent/ticker-posts

Ad Code

বেপরোয়া বাইকের তাণ্ডব! টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কন্ট্রোলের হাটে আহত মোট পাঁচ, গুরুতর দুই

বেপরোয়া বাইকের তাণ্ডব! টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কন্ট্রোলের হাটে আহত মোট পাঁচ, গুরুতর দুই

Accident



বেপরোয়া বাইকের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটল চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের কন্ট্রোলের হাট দেবী বাড়ি এলাকায়। টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।


স্থানীয় সূত্রে জানা গেছে, ফালাকাটা থেকে আত্মীয়ের বাড়িতে এসে বাড়ি ফেরার পথে করুনাকান্ত বাবু বামনহাট স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরতে যাচ্ছিলেন। সেই সময় একটি দ্রুতগতির বাইক নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে সজোরে ধাক্কা মারে। প্রবল ধাক্কায় টোটোটি উল্টে যায় এবং ভিতরে থাকা যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন।


দুর্ঘটনায় এক ব্যক্তির চোয়ালের দাঁত ভেঙে পড়ে যায় বলে জানা গিয়েছে। অপর এক ব্যক্তি গুরুতরভাবে আহত হন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের তৎপরতায় দ্রুত আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়া সম্ভব হয়। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code