মা আসছে ...

BSNL student plan: ছাত্র-ছাত্রীদের জন্য BSNL-এর বিশেষ অফার

ছাত্র-ছাত্রীদের জন্য  BSNL-এর বিশেষ অফার 

BSNL student plan, BSNL ₹251 recharge, BSNL unlimited data offer, BSNL Children’s Day offer, BSNL 100GB plan, BSNL recharge for students, BSNL 4G plan

কলকাতা, ১৬ নভেম্বর ২০২৫ — শিশু দিবসের সপ্তাহে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। মাত্র ₹২৫১ টাকায় পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কল, ১০০GB হাই-স্পিড ডেটা এবং প্রতিদিন ১০০টি SMS — যার মেয়াদ ২৮ দিন।

এই প্ল্যানের দৈনিক খরচ মাত্র ₹৮.৯৬, যা ছাত্রদের জন্য অত্যন্ত পকেট-ফ্রেন্ডলি।

BSNL ₹২৫১ ছাত্র প্ল্যানের সুবিধাসমূহ:

  • আনলিমিটেড ভয়েস কল (লোকাল ও STD)
  • ১০০GB হাই-স্পিড ডেটা (প্রতিদিন প্রায় ৩.৫৭GB)
  • প্রতিদিন ১০০টি SMS
  • মেয়াদ: ২৮ দিন
  • প্রতিদিনের খরচ: ₹৮.৯৬

এই সীমিত সময়ের অফারটি ১৪ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রিচার্জ করা যাবে। BSNL-এর তরফে জানানো হয়েছে, ছাত্রদের অনলাইন ক্লাস, রিসার্চ ও যোগাযোগের প্রয়োজন মাথায় রেখেই এই প্ল্যানটি আনা হয়েছে।

BSNL-এর এক কর্তা বলেন, “আজকের দিনে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় ইন্টারনেট অপরিহার্য। আমরা চাই ওরা একবার BSNL-এর ৪জি ব্যবহার করলেই সারাজীবন আমাদের সঙ্গেই থাকুক।”

এই রিচার্জ প্ল্যানটি BSNL-এর ওয়েবসাইট bsnl.co.in অথবা কাস্টমার কেয়ার নম্বরে ফোন করে অ্যাক্টিভেট করা যাবে।


Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in