Latest News

6/recent/ticker-posts

Ad Code

'প্রস্তুতি সেরে রাখলাম': কোভিড নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী

'প্রস্তুতি সেরে রাখলাম': কোভিড নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee


দেশে ফের হু হু করে বাড়ছে কোভিড -১৯। এখনও পর্যন্ত ছ'হাজার ছাড়িয়ে গেল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণে তৃতীয় রাজ্য। এই পরিস্থিতিতে আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, প্রস্তুতি সেরে রাখলাম, কোনো ভয় নেই।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'প্রস্তুতি সেরে রাখলাম, তবে ভয় পাওয়ার কিছু নেই। আশা করি প্যানডেমিক আর হবে না। যা যা দরকার সবই সরকারি হাসপাতালে আছে। ভ্যাকসিনও বেরিয়েছে, সবাই ভ্যাকসিন নিয়েও নিয়েছে। এখনই আমরা কোনও সিদ্ধান্ত নিচ্ছি না। কেউ ভয় পাবেন না। বর্ষাকালে একটু সর্দিকাশি হয়। আতঙ্কিত অবস্থার কারণ নেই, স্বাভাবিক অবস্থাই বজায় থাকবে'।

এদিন সব দফতরের সঙ্গে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন। গত ২৪ ঘণ্টায় বাংলায় ৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।
নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়

নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়

Posted by Sangbad Ekalavya on Monday, June 9, 2025
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code