শুনানি শেষ তবে গ্রুপ সি ও ডি এর ভাতা প্রদানের মামলায় রায় স্থগিত রাখলো আদালত

শুনানি শেষ তবে গ্রুপ সি ও ডি এর ভাতা প্রদানের মামলায় রায় স্থগিত রাখলো আদালত 

Group C and D case


হাইকোর্টে গ্রুপ সি, গ্রুপ ডি ভাতা মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখলেন বিচারপতি অমৃতা সিন্হা। শুনানিতে বিচারপতির পর পর প্রশ্নের মুখে রাজ্য। আজ কলকাতা হাইকোর্টে গ্রুপ সি ও গ্রুপ ডি-এর যাদের চাকরি বাতিল হয়েছে তাঁদের ভাতা দেওয়ার বিরোধীতা করে মামলা হয়েছে আদালতে। সেই মামলার শুনানিতে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হল রাজ্যকে। 


কিসের ভিত্তিতে ২০ ও ২৫ হাজার টাকার অঙ্ক নির্ধারণ, রাজ্যকে প্রশ্ন বিচারপতির। 'কত সংখ্যক শিক্ষাকর্মী এই টাকা পাবেন?' 'অতীতে কোন কোন ঘটনায় এমন আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল?' 'যারা এই টাকা পাবেন তাদের থেকে রাজ্য প্রতিদানে কি পাবে?' 'তাঁরা ঘরে বসে থাকবেন আর টাকা পাবেন?' রাজ্যকে প্রশ্নবাণ বিচারপতি অমৃতা সিনহার।


চাকরিহারা গ্রুপ সি-গ্রুপ ডি’-দের এখনি ভাতা নয়, রাজ্যকে নির্দেশ হাই কোর্টের। দেশের শীর্ষ আদালতের নির্দেশে ২০১৬-সালের প্যানেল বাতিলের পর গ্রুপ সি ও ডি কর্মীদের ভাতা দেওয়ার ঘোষনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার বিরোধিতা করেই মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে 'এখনি টাকা দেওয়া যাবে না' নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।


সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

🔥 Trending News

Loading...