Latest News

6/recent/ticker-posts

Ad Code

গরমে বিক্রি বেড়েছে ডাবের

গরমে বিক্রি বেড়েছে ডাবের

Green coconut


নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি

দক্ষিণবঙ্গের গরমের সাথে পাল্লা দিচ্ছে শিলিগুড়ির গরম। গরম থেকে রেহাই পেতে অনেকেই ডাবের জলের উপর ভরসা রাখছেন। ডাবের জল শরীরের জন্য খুব উপকারী। বিশেষ করে গরমের দিনে সবথেকে উল্লেখযোগ্য ডাবের জল। বিধান মার্কেট সহ বিভিন্ন বাজার গুলিতে ফল বাজারে ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে ডাব। দামো সাধ্যের মধ্যে, সকাল থেকে সন্ধে পর্যন্ত দেদার বিক্রি হচ্ছে ডাব। ক্রেতারা রীতিমতো লাইন দিয়ে ডাব কিনছেন।




বেশ কিছুদিন ধরে শিলিগুড়িতে সকাল থেকে গরমের দাপট বেড়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ গরমের সময় পানীয় জল যতটা সম্ভব বেশি পান করা। পাশাপাশি সুতির ঢিলে ঢালা জামা পড়া। সকাল থেকে রোদের দাপটে নাজেহাল হচ্ছে শহরবাসী।




সেই কারণে গরম থেকে রেহাই পেতে অনেকেই ডাবের জল পান করছেন শরীরকে ঠান্ডা রাখার জন্য। এই প্রসঙ্গে একজন ফল বিক্রেতা জানিয়েছেন সকাল থেকেই ডাব কিনতে মানুষ ভিড় জমাচ্ছে। সন্ধ্যে পর্যন্ত বিক্রি হচ্ছে। বিক্রি ভালো হওয়ার কারণে ফল বিক্রি তাদের মুখে হাসি ফুটেছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code