Latest News

6/recent/ticker-posts

Ad Code

কাতারে আমেরিকান সেনা ঘাঁটিতে ইরানের হামলা!

কাতারে আমেরিকান সেনা ঘাঁটিতে ইরানের হামলা!




কাতারেল আমেরিকান সেনা ঘাঁটিতে ইরানের হামলা! বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর জানা যাচ্ছে, আমেরিকায় থাকা বেশ কয়েকটি মধ্য প্রাচ্যের দেশে হামলা চালিয়েছে ইরান। 

কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান এমনটাই খবর। সোমবার রাতে (ভারতীয় সময়) কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানি হামলার পরেই আকাশসীমা বন্ধ করে দিয়েছে কাতার। সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, বাহারিন, সিরিয়া, জর্ডন, ওমান ও ইরাকে শোনা গিয়েছে সাইরেনের শব্দ, খবর সূত্রের।

আকাশসীমা বন্ধ করে দিয়েছে আরব আমিরশাহীও। এই মুহূর্তে মধ্য প্রাচ্যের দেশ গুলিতে যুদ্ধ আবহে। কাতারে আমেরিকার বেস ক্যাম্পে হামলা হয়েছে বলে খবর। 

রবিবার ভোরে (ভারতীয় সময়) ইরানের তিন পরমাণুঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান। সেই হামলার পর থেকেই পশ্চিম দুনিয়ায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। আমেরিকার হামলার পরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেয় ইরান। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code