৮ দফা দাবিতে আজিমগঞ্জ জংশনের স্টেশন ম্যানেজার এর মাধ্যমে হাওড়া ডি. আর. এম কে ডেপুটেশন রেল যাত্রী ও নাগরিক মঞ্চের
আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেল যাত্রী ও নাগরিক মঞ্চের তরফে ৮ দফা দাবি আজিমগঞ্জ জংশনের স্টেশন ম্যানেজার এর মাধ্যমে হাওড়া ডি. আর. এম কে দেওয়া হল।
মালদা ও রামপুরহাটের সঙ্গে আরো নিবিড় রেল যোগাযোগ স্থাপন, আজিমগঞ্জ জংশন এর সার্বিক উন্নতি সাধন, আজিমগঞ্জ জংশন থেকে দূরবর্তী দিল্লি ব্যাঙ্গালোর চেন্নাই ইত্যাদি জায়গার ট্রেন, কিছু কিছু ট্রেনকে আজিমগঞ্জ জংশন তথা নসিবপুর ব্রিজ দিয়ে চালানোর দাবি, মুর্শিদাবাদ জংশনে হাম সফর এক্সপ্রেসের স্টপেজ, আজিমগঞ্জ কাটোয়া রুটে বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের খাগড়াঘাট স্টেশনে স্টপেজ, লালগোলা লাইনের সমস্ত লোকাল ট্রেনের টয়লেট, আজিমগঞ্জ জংশনে রিজার্ভেশন কাউন্টার রাত্রি আটটা অব্দি খোলা রাখা ইত্যাদি হয়।
উপস্থিত ছিলেন অবনী প্রামানিক ,মৃত্তিকা মোহর, রাজু দাস, অরুণাশীষ ভট্টাচার্য, নাসিমা খাতুন, আফসানা পারভিন, সৌরভ ঘোষ, অসিত দাস, আমিনুর রহমান সরকার, শংকর হাজরা, শাকিরউদ্দিন, ধনঞ্জয় হালদার পার্থ ঘোষ প্রদীপ চ্যাটার্জী ফাল্গুনী সিংহ ইত্যাদি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ