Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিধানসভায় শুভেন্দু অধিকারীর রুমের সামনে চপ্পল! চাঞ্চল্য

শুভেন্দু অধিকারীর রুমের বাইরে চপ্পল!

Assembly



বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কার্যালয়ের সামনে চপ্পল রাখা! কয়েকটি আলাদা আলাদা রঙের চপ্পল তাও আবার মহিলাদের চপ্পল।আজ যখন শুভেন্দু অধিকারী বিধানসভায় তার অফিসে ঢুকতে যান, তখন তিনি দেখলেন তার বাড়ির দরজার সামনে বেশ কয়েক জোড়া চপ্পল রাখা আছে!


বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে ঢোকার মুখে পাঁচ রকম রঙের ৫টি মহিলাদের হাওয়াই চটি পড়ে থাকতে দেখা যায়। সূত্রের খবর, ৫টিই নতুন হাওয়াই চটি। কে বা কারা বিরোধী দলনেতার ঘরের সামনে হাওয়াই চটি রেখে গেল, তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে বিধানসভায়। চিফ হুইপকে বিষয়টি জানিয়েছেন বিরোধী দলনেতার ব্যক্তিগত সচিব।


বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে সরব হন। তৃণমূল কংগ্রেসের নাম না করে তিনি বলেন, সিসিটিভিতে প্রকাশ করা উচিত কে এই নোংরা ও জঘন্য কাজটি করেছে!


এদিকে আজ বিধানসভায় উত্তাল অবস্থা। চার বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ। জানা যায় একটি বিল নিয়ে আলোচনায় বিধায়করা বক্তব্য রাখলেও মন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন সেই বক্তব্য না শুনেই বেড়িয়ে যান বিজেপি বিধায়করা আর তাই বিধায়কদের বক্তব্য বাদ দেন অধ্যক্ষ। কোন আইনে কেন বক্তব্য বাদ দেওয়া হল তা জানতে চান বিধায়ক অশোক লাহিড়ি। জবাবে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বিধায়করা বলবেন, অথচ মন্ত্রীদের জবাব শুনবেন না, এক্ষেত্রে অধ্যক্ষের একশ ভাগ অধিকার আছে পুরো বক্তব্য বাদ দেওয়ার। এরপরই শুরু হয়ে যায় তুমুল বিক্ষোভ। বিজেপির বিধায়করা বিধানসভায় দাঁড়িয়ে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপির চার বিধায়ক শঙ্কর ঘোষ, মনোজ ওঁরাও, দীপক বর্মন ও অগ্নিমিত্রা পলকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code