নম্বরহীন স্কুটিতে তল্লাশি চালিয়ে কাফ সিরাপ সহ সাহেবগঞ্জে ধৃত ১
৫০ বোতল কাফ সিরাপ সহ খিতাবের কুঠি এলাকার এক ব্যক্তিকে গ্রেফতার করল সাহেবগঞ্জ থানার পুলিশ।
সাহেব গঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে সাহেবগঞ্জ থানার পুলিশ খারুভাঁজ এলাকায় একটি নম্বর প্লেট বিহীন স্কুটি আটক করে। এরপরে ওই স্কুটিতে তল্লাশি চালাতেই অবৈধ কাফ সিরাপ উদ্ধার করে সাহেবগঞ্জ থানার পুলিশ।
প্রায় ৫০ বোতল কাফ সিরাপ উদ্ধার হয়। দিনহাটা ২ নং ব্লকের বিডিও তথা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার হওয়া নিষিদ্ধ কাফ সিরাপ গুলিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি এন্দাদুল মিয়া নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে NDPS ধারায় মামলার রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ