সেনা ক্যাম্পের পাশে ফের ধৃত বাংলাদেশি নাগরিক!
সেনা ক্যাম্পের কাছে আবার ধৃত বাংলাদেশি! বাগডোগরায় সন্দেহজনক ঘোরাঘুরির করবার অভিযোগে গ্রেফতার বরিশালের বাসিন্দা নাম আজিজুল ইসলাম। তদন্তে নেমেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।
ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা গুলিতে নজরদারি জোরদার চলছে। এরই মধ্যে বাগডোগরার সেনা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে গ্রেফতার করল সেনাবাহিনী।
ধৃতের নাম আজিজুল ইসলাম, বাংলাদেশের দিনাজপুরের জামালপুরের বাসিন্দা। এই প্রসঙ্গে আরো জানা গিয়েছে, নদীপথে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। তার কাছ থেকে বাংলাদেশের ১০ টাকার নোট ও একটি স্থানীয় সংবাদপত্রও উদ্ধার হয়েছে।
প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করবার পর বাগডোগরা থানার হাতে তুলে দেওয়া হয়। তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়।
প্রসঙ্গত, চলতি মাসের ৯ তারিখেও এমএম তরাই সেনা ক্যাম্প এলাকা থেকে আশরাফুল আলম নামে আরেক বাংলাদেশিকে ধরা হয়েছিল। পরপর দু’টি ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ