Latest News

6/recent/ticker-posts

Ad Code

বড় ভাঙন বীরভূমে! শয়ে শয়ে কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে!

বড় ভাঙন বীরভূমে! শয়ে শয়ে কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে!

Tmc to bjp


তৃনমূল নেতা অনুব্রত মণ্ডলের নেতৃত্বে সিউড়ি শহরে মহামিছিলের দিনেই বীরভূম সাংগঠনিক জেলার সিউড়ী বিধানসভাকেন্দ্রের বিভিন্ন গ্রাম থেকে ১১৭টি পরিবারের ৩৫০ জন মানুষ সিপিএম,তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো। মঙ্গলবার সন্ধ্যায় সিউড়ি জেলা কার্যালয়ে নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা ।

২৫ মে বীরভূম সাংগঠনিক জেলার নলহাটি বিধানসভাকেন্দ্রের বড়লা অঞ্চলের বুজুং গ্রাম থেকে ৭০টি পরিবারের ২৫০ জন মানুষ সিপিএম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে । নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা ।

২৫ মে দুপুরে নলহাটি দুইনং ব্লকের তৃনমূলের প্রাক্তন কার্যকরী ব্লক সভাপতি সামসুল হুদা অনুগামীদের নিয়ে যোগ দিলো সারাভারত আর্য মহাসভা দলে । নলহাটি দুইনং পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল সেলিমা খাতুনের স্বামী সামসুল হুদা । বীরভূম জেলা তৃণমূল সভাপতি পদ থেকে অনুব্রত মণ্ডলকে সরিয়ে দেওয়ার পর থেকে তৃণমূলে ভাঙ্গন শুরু হয়েছে বীরভূম জেলায় ।

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে গত সপ্তাহই জেলায় জেলায় বড় বদল করেছে তৃণমূল। উল্লেখযোগ্যভাবে বীরভূমের জেলা সভাপতি পদ শূন্য রেখে কোর কমিটিতেই আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস। চেয়ারম্যান রাখা হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়কে। বীরভূমে ৯জনের কোর কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল। তবে তিনি আর জেলা সভাপতি নেই। অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে সরানোর পর এই তিন বার তৃণমূল থেকে বিজেপি যোগ দান।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code