Latest News

6/recent/ticker-posts

Ad Code

জলপাইগুড়ি শহর জুড়ে রামনবমী উদযাপন, কোথাও তৃণমূলের নেতৃত্বে কোথাও বিজেপির

জলপাইগুড়ি শহর জুড়ে রামনবমী উদযাপন, কোথাও তৃণমূলের নেতৃত্বে কোথাও বিজেপির

ramnabami

সারা ভারতবর্ষ জুড়ে আজ মহাসমারোহে রামনবমী উদযাপন হচ্ছে।। এরই পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হচ্ছে যথাযথ মর্যাদার সাথে রামনবমী। জলপাইগুড়ি জেলাতে সনাতন ধর্ম অবলম্বী ভক্তদের জন্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সেইমতো রাম নবমী উৎযাপন কমিটির উদ্যোগে ও একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল।

এই শোভাযাত্রায় অসংখ্য মানুষ অংশগ্রহণ করেছিল। মিলন সংঘ ময়দান থেকে শুরু হয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই শোভাযাত্রাটি।

ভারতবর্ষের কিছু কিছু জায়গায় যখন সাম্প্রদায়িক এক বাতাবরণ বহন করছে সেই সকল বিষয়কে পিছনে ফেলে ভারতবাসী হিসেবে সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ বহন করতে বার্তা দিতেই এই মিছিলের আয়োজন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

পাশাপাশি আজ দুই নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার সাগর দ্বীপ সংঘের উদ্যোগে ও একটি মিছিলের আয়োজন করা হয়েছিল।যা শহরের বিভিন্ন স্থানে গিয়ে শেষ হয়।

আজ জলপাইগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর পৌশালী দাসের নেতৃত্বেও রামনবমী উপলক্ষ্যে মহা মিছিলের আয়োজন করা হয়। এই মিছিল ২৫ নম্বর ওয়ার্ডের পরেশ নগর কলোনি থেকে বের হয়ে সম্পূর্ণ ২৫ নম্বর ওয়ার্ড পরিক্রমা করে আবার এই পরেশ নগর কলনিতে শেষ হয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code