Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি ভাঙচুরের অভিযোগের তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি ভাঙচুরের অভিযোগের তৃণমূলের বিরুদ্ধে 

Dinhata news


উত্তেজনা দিনহাটায়। বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি ভাঙচুর। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। জানা যায় ঘটনাটি শুক্রবার সন্ধ্যায় ঘটেছে। দিনহাটাতে বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার রাত ৭:৩০ মিনিট নাগাদ এই ঘটনায় শোরগোল পড়ে যায় দিনহাটা জুড়ে।

এই বিষয়ে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় অভিযোগ করেন, তিনি বাড়িতে ছিলেন না, তার অনুপস্থিতিতে তৃণমূল কংগ্রেস এর দুষ্কৃতীরা তার বাড়ি ভাঙচুর চালায়। তাঁর কথায় চোরের সরকার চুরি ঢাকতে এভাবে সন্ত্রাস করে টিকে থাকতে চাইছে। পুলিশকে আগেই জানিয়ছি কিন্তু পুলিশের ভূমিকা তৃণমূলের ক্যাডারের মতো। এভাবেই অভিযোগ করেন তিনি।

তৃণমূলের তরফ থেকে দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর বলেন, অজয় রায় বেঁচে আছে না মরে গেছে জানি না। তাকে তো দিনহাটায় দেখি না। আমাদের লোক মারা মানুষকে মারে না। পরিকল্পনা করে নিজেরা এসব করে তৃণমূলের ওপর দায় চাপাচ্ছে ২৬-র ভোটে ফায়দা নিতে। এভাবে তৃণমূলকে দুর্বল করা যাবে না।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code