Eid-Ul-Fitar: আগামীকাল দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর
পবিত্র রমজান শেষে আগামীকাল পালিত হবে খুশির ঈদ। রমজানে রোজা রাখার পর ১লা শাওয়াল পালিত হয় ঈদ উল ফিতর। সেই মতোই আগামীকাল সারা দেশজুড়ে ঈদ উল ফিতর পালিত হবে।
আজই ইদ পালন করছেন সৌদি আরব, সংযুক্ত আরম আমিরশাহির মতো দেশের মুসলিমরা। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশে আগামীকাল পালিত হবে খুশির ঈদ।
এই মাসে ৩০ দিন ধরে রোজা রাখার পর পালিত হয় ঈদ উল ফিতর। যদিও এবছর ২৯টি রোজা হয়েছে। উল্লেখ্য, হিজরি সনের দশম মাস শাওয়ালের প্রথম তিন দিনে ইদ- উল-ফিতর পালিত হয় এবং এর তারিখ অর্ধচন্দ্র দেখার উপর ভিত্তি করে নির্ধারিত হয়। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মতো দক্ষিণ এশীয় দেশগুলি সাধারণত মধ্যপ্রাচ্য এবং পশ্চিমি দেশগুলিতে ৩১শে মার্চ পালিত হবে খুশির ঈদ। ২ মার্চ থেকে এবছর রমজান মাস শুরু হয় ভারতে। ৩১শে মার্চ পালিত হতে চলেছে ঈদ উল ফিতর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ