হোলির দিনে দিনহাটায় মদের আসরে বচসা, চলল গুলি,মৃত এক
হোলির দিনে দিনহাটার পেটলা জামাদরবস পাঁচ কন্যা এলাকায় মদের আসরের বচসা থেকে চলল গুলি,মৃত এক। মৃত ব্যক্তির নাম তপন বর্মন।
শনিবার সন্ধ্যা ৬:৩৭ মিনিট নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য এই তথ্য জানান। তিনি জানান দিনহাটা পেটলা এলাকার বাসিন্দা তপন সহ ৫ জন ব্যাক্তি হোলি উপলক্ষে বসে একসাথে মদ্যপান করছিল। সেখানেই তাদের মধ্যে বচসা বাঁধে।
তারপরেই তপনকে লক্ষ্য করে বেআইনি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় বন্ধন দাস। বন্ধনের ছোড়া গুলিতে গুরুতর জখম অবস্থায় তপন বর্মনকে দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তার অবস্থার অবনতি দেখে তাকে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ