Latest News

6/recent/ticker-posts

Ad Code

হোলির রাতেই পথ দুর্ঘটনায় মৃত্যু ময়নাগুড়ির যুবকের, শোকের ছায়া এলাকা জুড়ে

হোলির রাতেই পথ দুর্ঘটনায় মৃত্যু ময়নাগুড়ির যুবকের, শোকের ছায়া এলাকা জুড়ে

Accident


হোলির রাতেই পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি রোড সংলগ্ন উল্লাডাবরি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে যুবকের নাম সায়ন সরকার , বয়স আনুমানিক 26 বছর। বাড়ি ময়নাগুড়িতে। জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি আসার পথে উল্লাডাবরী সংলগ্ন এলাকায় কোনো অজ্ঞাত পরিচয় গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বলে স্থানীয়দের অনুমান। 


স্থানীয় বাসিন্দারা বিকট আওয়াজ শুনে ছুটে আসে। খবর পেয়ে ছুটে যায় ময়নাগুড়ি থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তৎক্ষণাৎ ওই যুবক কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। 
 

শনিবার জলপাইগুড়ি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। হোলির রাতে এরকম তরতাজা একটি প্রাণ হারানোয় শোকের ছায়া নেমে এসেছে গোটা ময়নাগুড়িতে। কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code