চরম ব্যাটিং বিপর্যয়, ১১৬-তে অলআউট কলকাতা নাইট রাইডার্স
চরম ব্যাটিং বিপর্যয় কলকাতা নাইট রাইডার্সের। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম ব্যাট করতে নেমে কার্যত ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। ১০০-র গণ্ডি না টপকাতেই ৯ উইকেটের পতন ঘটে কলকাতার।
এদিন, রঘুবংশী, রমনদীপ ৩০-পেরোতে পারেনি। অপর দিকে রিঙ্কু ও মনীশ ২০ পেরোতে পারেনি। শুরুতেই ব্যর্থ হন দুই ওপেনার ডিকক ও নারিন ব্যর্থ হন। খালি হাতেই ফেরেন নারিন। ডিকক খাতা খুলেই প্যাভিলিয়নে ফেরেন। তেমনভাবে জ্বলে উঠতে পারলেন না রাহানে ও ভেঙ্কটেশ। শেষমেষ ১১৬ রানে অলআউট হয়ে যায় পুরো কলকাতা নাইট রাইডার্স টিম।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৪ উইকেট নিয়ে ইতিহাস রচনা করেন অশ্বিনী কুমার। ২টি উইকেট নেন দীপক চাহার। একটি করে উইকেট তোলেন বোল্ট, স্ট্যানার, ভিগনেশ ও হার্দিক। ২০ ওভারে মুম্বাইকে তুলতে হবে ১১৭।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ