Latest News

6/recent/ticker-posts

Ad Code

নতুন সিম কার্ড নিতে গিয়ে বার বার ফিঙ্গার প্রিন্ট দেননি তো ! ভয়ঙ্কর ঘটনার পর্দাফাঁস

নতুন সিম কার্ড নিতে গিয়ে বার বার ফিঙ্গার প্রিন্ট দেননি তো ! ভয়ঙ্কর ঘটনার পর্দাফাঁস করলো জলপাইগুড়ি পুলিশ

নতুন সিম কার্ড নিতে গিয়ে বার বার ফিঙ্গার প্রিন্ট দেননি তো ! ভয়ঙ্কর ঘটনার পর্দাফাঁস করলো জলপাইগুড়ি পুলিশ



নতুন সিম কার্ড নিতে গিয়ে বার বার ফিঙ্গার প্রিন্ট দেননি তো ! ভয়ঙ্কর ঘটনার পর্দাফাঁস করলো জলপাইগুড়ি পুলিশ । রবিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় করা এই সাংবাদিক সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর) সৌভনিক মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন।

এক ব্যক্তির একাধিক বার আঙুলের ছাপ নিয়ে একাধিক সিম কার্ড তুলে ব্যাংক জালিয়াতি থেকে কল সেন্টার চালানোর মতো অপরাধ মূলক কাজ করে চলছিলো একটি চক্র।

দীর্ঘ সময় ধরে গোপনে তদন্ত করে অবশেষে জেলার তিনটি থানা এলাকা থেকে এই চক্রের তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

যার মধ্যে মেটেলি থানা এলাকার অর্ণব দত্ত, নাগরা কাটা থানা এলাকার সুখানি বস্তির সুনীল প্রসাদ এবং মেটলী থানার বড় দিঘি এলাকার আরব কমিউনিকেশনের নরেন্দ্র ঠাকুর।

এরা মূলত সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে , নতুন সিম কার্ড করার জন্য বার বার আঙুলের ছাপ নিয়ে একাধিক সিম কার্ড তুলে নিতো।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code