ফের রহস্য! ফের দিনহাটার ওই পুকুর থেকেই উদ্ধার হাড়গোড়!
ফের দানা বাঁধলো রহস্য। দিনহাটার বড়শাকদলে যে পুকুর থেকে উদ্ধার হয়েছে বস্তাবন্দি হাড়গোড় এবার সেই পুকুর থেকে ফের উদ্ধার হল হাড়গোড়। আজ পুলিশি তৎপরতায় সেই পুকুরের জল পাম্পসেট দিয়ে জল তোলা হয়। কিছু জল তোলার পর জাল দিয়ে পুরো পুকুরে অভিযান চালালে ফের হাড়গোড় উদ্ধার হয় এদিন এমনটাই খবর।
স্থানীয়দের কথা এদিন সকাল ৬টা থেকে পাম্পসেট দিয়ে অনেকটা জল তোলা হয় এরপর লোক নামিয়ে জাল দিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির পর যে হারগোড় পাওয়া গেছে তা মানুষের বলেই মনে করছে স্থানীয় উপস্থিত লোকজন।
ঘটনায় রহস্য যে আরও গভীর হল তা স্পষ্ট। যদিও পুলিশের তরফে এখনোও হাড় গুলো মানুষের কিনা তা নিশ্চিত করা হয়নি। ময়নাতদন্তের পর এই রিপোর্ট সামনে আসবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ