Earthquake: গত ২৫ বছরে ভূকম্পে এত কাঁপেনি দিল্লী!
![]() |
| Earthquake |
ভোরের আলো তখনও ফোটেনি, চারিদিকে অন্ধকার কুয়াশায় ভরা ঠান্ডা হাওয়া কেঁপে উঠলো দেশের রাজধানী। ভোর ৫.৩৬ মিনিটে কেঁপে উঠল রাজধানী। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। উৎসস্থল দিল্লির ধৌলাকুঁয়া। মাটি থেকে ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল।
আগরা, আলওয়ার, মথুরা, মোরাদাবাদ, সাহারানপুরেও অনুভূত হয়েছে কম্পন। ভুকম্পনের আতঙ্কেই ভোরেই ঘর থেকে পথে সাধারণ মানুষ। দিল্লি-এনসিআর-এর বাসিন্দাদের দাবি, কম্পনের সঙ্গে শোনা গিয়েছে জোরাল আওয়াজ। হরিয়ানার বেশ কিছু জায়গায় ভূমিকম্প টের পাওয়া গেছে। গত ২৫ বছর এইভাবে কেঁপে ওঠেনি দিল্লি, এমনটাই দাবি বাসিন্দাদের।
ভূমিকম্পের পর নিজের সোশ্যাল হ্যাণ্ডেলে পোস্ট করে সতর্ক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, দিল্লি এবং আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সকলকে শান্ত থাকার এবং নিরাপত্তা সতর্কতা মেনে চলার কথা বলা হয়েছে। সম্ভাব্য আফটার শকের জন্য প্রস্তুত থাকতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ