বামনহাটে ট্রেন দুর্ঘটনা, আহত বেশ কয়েকজন
সমীর হোসেন, বামনহাট:
ফের ট্রেন দুর্ঘটনা। একের পর এক বিপত্তি চলছেই। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে রেলকে নিয়ে। এবার বামনহাট স্টেশনে দাড়িয়ে থাকা ট্রেনে ইঞ্জিনের ধাক্কা, আহত শিশু সহ ৬ জন। মঙ্গলবার সকাল ৯:৩০মিনিট নাগাদ ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনায় ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই শিশু সহ মোট ৬জন যাত্রী আহত হয়।
ঘটনার বিবরণে জানা গেছে এদিন বামনহাট স্টেশনে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে 15468 শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের দিক পরিবর্তন করার সময় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের ইঞ্জিন দিক পরিবর্তন করার সময় হঠাৎ করে ট্রেনের ইঞ্জিনটি সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা 15468 শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে। যার ফলে ট্রেনের ইঞ্জিন এর পেছনে অর্থাৎ প্রথম বগিটি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই শিশু সহ চারজন যাত্রী আহত হয়।
আহতদের উদ্ধার করে রেল পুলিশ বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। প্রশ্ন উঠতে শুরু করেছে রেলের ভূমিকা নিয়ে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ