অবশেষে মাধ্যমিক পরীক্ষার এডমিট হাতে পেলো হলদিবাড়ি হাইস্কুলের এক মেধাবী ছাত্র
অবশেষে মাধ্যমিক পরীক্ষার এডমিট হাতে পেলো হলদিবাড়ি হাইস্কুলের এক মেধাবী ছাত্র। রবিবার হলদিবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসে সে তার এডমিট কার্ড সংগ্রহ করে।
প্রসঙ্গত উল্লেখ্য এবছর স্কুলের ৩০০জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৯জনের এডমিট কার্ড পায়।শুধুমাত্র শুভ রায় এর এডমিট আসেনি। এদিকে এক মেধাবী ছাত্র এডমিট না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে হলদিবাড়ির শিক্ষানুরাগী সহ বিভিন্ন মহল।
জানা যায় পোর্টালে জন্য কোচবিহার জেলায় মোট 13 জন মাধ্যমিকের এডমিট পাইনি। এই নিয়ে হাইকোর্ট পর্যন্ত গড়ায় বিষয়টি। শেষে হাইকোর্টের নির্দেশে পোর্টাল খুলে দেওয়া হয়। যারা এডমিট পায়নি এডমিট এর জন্য আবেদন করে। এর জন্য অবশ্য স্কুল কর্তৃপক্ষকে ফাইন ভরতে হয়।
রবিবার সকালে দার্জিলিং মেলে করে এডমিট এসে পৌঁছয় হলদিবাড়ি হাই স্কুলে। তারপর সকাল ১১:৩০ নাগাদ ওই ছাত্রের হাতে এডমিট তুলে দেয় স্কুল কর্তৃপক্ষ। এডমিট পাওয়ার পর খুশি ওই ছাত্র সহ তার বাবা মা স্কুল কর্তৃপক্ষ সহ তার শুভাকাঙ্ক্ষীরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ