Dinhata: পালাতে গিয়ে সজোরে ধাক্কা, ভুটভুটির আঘাতে আহত ৩
দিনহাটা:
দাড়িয়ে থাকা দুই ব্যক্তিকে সজোরে ধাক্কা ভুটভুটির, পালানোর চেষ্টায় ফের বাইকে ধাক্কা মারল ভুটভুটি। ঘটনায় গুরুতর আহত তিন।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, রবিবার দুপুর ২:৩০মিনিট নাগাদ আলোকঝাড়ি বাজার সংলগ্ন এলাকায় দাড়িয়ে থাকা দুই ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে একটি ভুটভুটি, এরপর পালিয়ে যাওয়ার চেষ্টা করে ভুটভুটি চালক এবং আরোও একটি বাইকে সজোরে ধাক্কা মারে।
এই ঘটনায় দাড়িয়ে থাকা দুই ব্যক্তি ও বাইক আরোহী মিলে মোট তিন জন ব্যক্তি গুরুতর আহত হয়। আহত ওই তিন ব্যক্তি হলেন BR চাত্রা খান্দুরটারী এলাকার বাসিন্দা নুর আমিন মিয়া। আদাবাড়ি সংলগ্ন এলাকার সহিদুল মিয়া, অপরজন সুবাহান আলী মিয়া।
আহত ওই তিন ব্যক্তি দুর্ঘটনাস্থলে পড়ে থাকলে অত্র এলাকার বাসিন্দারা তড়িঘড়ি দিনহাটা দমকল কেন্দ্রে খবর দেয়।
দমকল কেন্দ্রের একটি ছোট ইঞ্জিন সেখানে পৌঁছে দমকল কর্মীরা আহত তিনজন কে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ