টোটো ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে আহত ৪
সাহেবগঞ্জ রোড কৃষিফার্ম এলাকায় টোটো ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে আহত টোটো চালক ও ৩ যাত্রী। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১:৩০ মিনিট নাগাদ সাহেবগঞ্জ রোড কৃষিফার্ম এলাকায় ব্লক কৃষি দপ্তরের সামনে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা।
কৃষি দপ্তরের বোলেরো গাড়ির সঙ্গে টোটোটির মুখোমুখি সংঘর্ষে টোটোটি দুমড়ে মুচড়ে যায় এবং টোটো চালক সহ আরো ৩ যাত্রী গুরুতর আহত হয়।
যদিও বোলেরো গাড়িতে থাকা ব্লক কৃষি দপ্তরের কর্মীদের কোন ক্ষতি হয়নি তবে বোলেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মূল রাস্তা থেকে নীচু জায়গায় নামিয়ে দেয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দিনহাটা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ও দমকল কর্মীরা। এরপর রক্তাত্ব অবস্থায় টোটো চালক সহ দুই যাত্রীকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। আহত দের নাম প্রদীপ মোদক, ধজেন ভৌমিক, সমীর ভৌমিক, কমল সরকার।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ