Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্য বিধানসভায় বাজেট পেশ হবে কবে?

রাজ্য বিধানসভায় বাজেট পেশ হবে কবে? 

Mamata banerjee


২০২৬ সালের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তৃতীয় দফার শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন শুরু হবে ১০ই ফেব্রুয়ারি। জানা যাচ্ছে ১২ই ফেব্রুয়ারি বিধানসভায় পেশ করা হতে বাজেট।

রাজ্য প্রশাসনের একাংশের ধারণা, বিধানসভা ভোটের আগে এ বারের বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। এ ছাড়াও রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন হতে পারে বলেই নবান্ন সূত্রে খবর।

এদিকে ১ ফেব্রুয়ারি সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে সংসদে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code