BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

স্বামীকে ছেড়ে এক পুত্র এবং কন্যা সন্তানকে নিয়ে নিরুদ্দেশ স্ত্রী

স্বামীকে ছেড়ে এক পুত্র এবং কন্যা সন্তানকে নিয়ে নিরুদ্দেশ স্ত্রী

wife with son and daughter


স্বামীকে ছেড়ে এক পুত্র এবং কন্যা সন্তানকে নিয়ে নিরুদ্দেশ স্ত্রী। স্ত্রীর খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ স্বামীর পরিবার। ছবি হাতে মাকে বাড়িতে ফিরে আসার আর্জি জানাচ্ছে এক ১৪ বছরের পুত্র সন্তান।।


ঘটনা ঘটেছে মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত উত্তর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামের।। ঘটনা কে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।



অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। হারিয়ে যাওয়া স্ত্রী এবং এক পুত্র সন্তান ও কন্যা সন্তানের খোঁজ চালাচ্ছে মোথাবাড়ি থানার পুলিশ।


ঘটনার বিবরণে জানা গেছে মোথাবাড়ি থানার অন্তর্গত উত্তর লক্ষীপুরের চাঁদপুর গ্রামে গৃহবধূ সারজিনা খাতুনের ১৭ বছর আগে বিয়ে হয় পিন্টু শেখ এর সঙ্গে।



তাদের দুই পুত্র সন্তান ও এক কন্যা সন্তান রয়েছে । গত ১৯ তারিখ নিজের দিদিকে দেখতে যাওয়ার নাম করে, সকাল আটটা নাগাদ ১২ বছরের এক কন্যা সন্তান ও দশ বছরের এক পুত্র সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান গৃহবধূ সারজিনা খাতুন। গৃহবধুর বয়স আনুমানিক ২৬ বছর। গৃহবধূর স্বামী পিন্টু শেখ সেই সময় কাজের উদ্দেশ্যে ভিন রাজ্যে ছিলেন। পরিবারের লোক পিন্টু শেখ কে ফোন করে জানায় তার স্ত্রী নিজের দিদিকে দেখতে যাওয়ার নাম করে, বাড়ি থেকে বেরিয়ে আর কোন খোঁজ পাওয়া যায়নি।।




ঘটনার বিবরণ জানিয়ে নভেম্বর মাসের ২০ তারিখে মোথাবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পিন্টু সেখের পরিবার। গ্রামবাসীদের দাবি গৃহবধূ কোনদিন কারো সঙ্গে কোন বাকবিতণ্ডায় জড়াননি। স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল। কারো সঙ্গে কোনো পরকীয়ার সম্পর্কও নাকি ছিল না। এবং কারো সঙ্গে সেভাবে কথা ও বলতেন না।এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।।



তবে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অনুমান কেউবা কারা হইতো পিন্টু শেখের স্ত্রীকে তার এক পুত্র সন্তান ও কন্যা সন্তান সমেত ভুল বুঝিয়ে কোথাও নিয়ে চলে গেছে। এখন পর্যন্ত গৃহবধুর কোন ফোন কিংবা খোঁজ মেলেনি।


অন্যদিকে নিরুদ্দেশ হয়ে যাওয়া মায়ের ছবি হাতে নিয়ে ১৪ বছরের পুত্র সন্তান মাকে বাড়িতে ফিরে আসার আর্জি জানাচ্ছে।
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...
স্বামীকে ছেড়ে এক পুত্র এবং কন্যা সন্তানকে নিয়ে নিরুদ্দেশ স্ত্রী স্বামীকে ছেড়ে এক পুত্র এবং কন্যা সন্তানকে নিয়ে নিরুদ্দেশ স্ত্রী। স্ত্রীর...

🔥 Trending News

Loading...
Facebook WhatsApp X Copy