সাড়ম্বরে চলছে দিনহাটার প্রাচীনতম জগদ্ধাত্রী পুজো

সাড়ম্বরে চলছে দিনহাটার প্রাচীনতম জগদ্ধাত্রী পুজো

Jagaddhatri Puja


শুভাশিস দাস, দিনহাটা: 

'বারোমাসে তেরো পার্বণের' এই বঙ্গে আবারো চলে এলো জগদ্ধাত্রী পুজো। দূর্গা, লক্ষ্মী, কালীপুজোর পর আসে ছট মাইয়ার আরাধনা। ছট শেষ হতেই শুরু হলো মা জগদ্ধাত্রী পুজো।

দিনহাটার প্রাচীনতম বারোয়ারী এই পূজা শুরু হলো শুক্রবারে। দিনহাটা থানার মাঠ জগদ্ধাত্রী পুজো কমিটির পরিচালনায়‌‌‌ এবার এই পূজা পঁচাত্তর বছরে পা রাখলো। চলবে সোমবার অবধি।

নবমী পূজার দিন আয়োজন করা হয়েছে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ এর কর্মসূচি। এই পূজাকে ঘিরে উত্সাহিত এলাকার মানুষজন। 

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in