Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় উত্তরবঙ্গ রাজবংশী নমঃশূদ্র ঐক্য মঞ্চের বিশেষ শোভাযাত্রা

দিনহাটায় উত্তরবঙ্গ রাজবংশী নমঃশূদ্র ঐক্য মঞ্চের বিশেষ শোভাযাত্রা

দিনহাটায় উত্তরবঙ্গ রাজবংশী নমঃশূদ্র ঐক্য মঞ্চের বিশেষ শোভাযাত্রা



দিনহাটা:

দিনহাটায় উত্তরবঙ্গ রাজবংশী নমঃশূদ্র ঐক্য মঞ্চের বিশেষ শোভাযাত্রা। শনিবার সকালে উত্তরবঙ্গ রাজবংশী নমঃশূদ্র ঐক্য মঞ্চের উদ্যোগে এই শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রা দেখতে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়বার মতন।

জানা গিয়েছে অল ইন্ডিয়া রাজবংশী নমঃশূদ্র বিকাশ ক্ষেত্রের অন্তর্গত উত্তরবঙ্গ রাজবংশী নমঃশূদ্র ঐক্য মঞ্চের উদ্যোগে দামোদর মাস উপলক্ষে এদিন সকালে এই বিশেষ শোভাযাত্রা আয়োজিত হয়।

এদিন দিনহাটার পেটলা বাজার দুর্গমন্দির থেকে গোসানিমারী কামতেস্বরী রাজ মন্দির প্রাঙ্গণ পর্যন্ত দামোদর মাস কাত্যায়নী ব্রত উপলক্ষ্যে হরিনাম সংকীর্তন করে রাজপথে বহু মানুষ পদব্রজে অংশ নেন।

এছাড়াও হরিনাম সংকীর্তনের এই বিশেষ শোভাযাত্রা দেখতে রাস্তার দুধারে বহু মানুষ ভিড় জমায়। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাজবংশী নমঃশূদ্র ঐক্য মঞ্চের কোচবিহার জেলা কমিটির যুগ্ম সভাপতি বিকাশ রায়, ঝন্টু বিশ্বাস, সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, কোষাধ্যক্ষ গনেশ চন্দ্র রায় ও অন্যান্য সদস্যরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code