Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাথরশনে পথ দুর্ঘটনায় গুরুতর আহত ৩ জনের মধ্যে ১ জনের মৃত্যু

পাথরশনে পথ দুর্ঘটনায় গুরুতর আহত ৩ জনের মধ্যে ১ জনের মৃত্যু

1 out of 3 seriously injured people die in road accident in Patrashan



দিনহাটা:

পাথরশনে পথ দুর্ঘটনায় গুরুতর আহত ৩ জনের মধ্যে ১জনের মৃত্যু হয়েছে জানালো পুলিশ। শনিবার সকাল ১১:৩০ মিনিট নাগাদ সাহেবগঞ্জ থানার তরফে এই খবর জানানো হয়।

প্রসঙ্গত গতকাল রাতে পাথরশন এলাকায় অত্যন্ত দ্রুতগতিতে বাইক চালিয়ে যাওয়ার সময় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে মদ্যপ তিন যুবক প্রথমে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মেরে ডোবায় পরে যায়।

এই ঘটনায় তিনজনেই গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয় এলাকার বাসিন্দারা দ্রুত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায় চিকিৎসার জন্য, কিন্তু তিনজনেরই অবস্থা গুরুতর খারাপ হওয়ায় তাদের তিনজনকেই দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়।

তাদের মধ্যে বড় শাকদল গ্রামের বাসিন্দা বাবু মোদক নামের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে কোচবিহারে চিকিৎসার জন্য পাঠানো হলে চিকিৎসারত অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code