Assistant Programmer in Central Bureau of Investigation
সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে অ্যাসিসট্যান্ট প্রোগ্রামার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগ্রহী প্রার্থীরা সরকারি বিজ্ঞপ্তি দেখে যোগ্য হলে আবেদন করতে পারেন। ৯ ই নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদন গ্রহন যা আগামী ২৮ই নভেম্বর পর্যন্ত চলবে।
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অধীনে এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ২৭ জনকে নিয়োগ করা হবে । বিজ্ঞপ্তি অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা হবে ৩০ বছর। ৩০ বছরের মধ্যে বয়স হলে করা যাবে আবেদন।
Computer Application / Computer Science OR BE / B.Tech Degree in Computer Science / Computer Technology তে স্নাতকোত্তর বা Computer Application / Computer Science / Electronics / Electronics and Communication Engineering এ স্নাতকসহ দুই বছরের অভিজ্ঞতা বা Computer Application এ A Level Diploma OR PG Diploma সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আরো বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।
সাধারণ, ইডব্লিউএস, ওবিসি প্রার্থীদের আবেদন ফি ২৫ টাকা। সংরক্ষিত, নারী ও বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের কোনো ফি লাগবে না।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ