বিজয়া দশমীর সন্ধিক্ষণে বীরভূমের বক্রেশ্বরে মাছ যাত্রার আয়োজন
বীরভূমের বক্রেশ্বর
আজ বিজয়া দশমী। সারা বঙ্গ মেতে উঠেছিল এই তিনটি দিন বেশ ধুমধাম এর সাথে। আজ মায়ের বিদায় নেওয়ার দিন। বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাত্রা শুরু আজ। আর এই বিজয়া দশমীর দিনেই প্রতিটি ঘরে ঘরে মাছের যাত্রা হয়। গ্রামবাংলায় কথিত রয়েছে এই মাছের যাত্রা শুভ। তাই প্রতিটি ঘরে ঘরেই মাছের যাত্রার আয়োজন করা হয়।
সকল বাড়ির পুরুষেরা হাতে জাল নিয়ে পুকুরে মাছ ধরতে যায় আর সেই চিত্রই কিন্তু তুলে ধরছি আমরা। আর সেখানেও কিন্তু আমাদের চিত্র সাংবাদিক পৌঁছে গিয়েছিল আর সেই গ্রাম বাংলার নিয়ম আচার রীতিনীতি প্রতিটি সন্ধিক্ষণের ছবি কিন্তু তুলে ধরেছে। আমরা সকলেই জানি মাছ একটি শুভ তাই প্রতিটি কাজের ক্ষেত্রে মাছটি ভীষণ প্রয়োজনীয় জিনিস। আজও কিন্তু বিজয়া দশমীর সন্ধিক্ষণে, সেই মাছ যাত্রা হয়ে গেল।।
আর সকলকে দেখা যায় বেশ আনন্দের সহিত এই যাত্রাটি করে চলেছে এটি বহু প্রচলিত নিয়ম রীতির মধ্যেই একটি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ