Latest News

6/recent/ticker-posts

Ad Code

কার্যত অনিশ্চিত KKR-এর IPL প্লে-অফে ওঠা!

Sayantan
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হার কলকাতা নাইটদের
IPL 2026 • MATCH SUMMARY
KKR
১৮০/১০ (২০)
ক্যামেরন গ্রিন ৭৯, আন্দ্রে রাসেল ৩০ • রাবাদা ৩/২৯
GT
১৮১/৫ (১৯.৪)
শুভমন গিল ৮৬*, জস বাটলার ২৫ • বরুণ ২/৩৪
🏆 গুজরাট টাইটান্স ৫ উইকেটে জয়ী

টিকেন বর্মন, স্পোর্টস ডেস্ক, সংবাদ একলব্য: রাবাডা ও সিরাজের ধ্বংসাত্মক বোলিং এবং গিলের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে KKR- কে হারিয়ে আরও ২ পয়েন্ট যোগ করলো গুজরাট তাদের পয়েন্ট তালিকায় । IPL ২০২৬ এর ২৫ তম ম্যাচে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৮০ রানে গুটিয়ে যায় KKR । পরের ইনিংসে GT সেই রান ১৯.৪ বলে ৫ উইকেটের বিনিময়ে জয় তুলে নেয় ।




KKR - এর ইনিংস

টসে জিতে ব্যাটিং করতে নামাটাই যেন কাল হলো । পাওয়ার-প্লে তেই ক্যাপ্টেন সহ দুই উইকেট পরে যায় মাত্র ৩৭ রানে । রাহানে গোল্ডেন ডাক সিরাজের বলে , সেইফার্ট করেন ১৯ ও রঘুবংশী ৮ রান করে সাজঘরে ফেরেন । পরে টিম এর হাল ধরেন ক্যামেরন গ্রিন , করেন ৭৯ টি মূল্যবান রান । রাবাডা, সিরাজ ও অশোক শর্মার বোলিংয়ের মুখে পড়ে কার্যত ১৮০ রানে গুটিয়ে যায় KKR । রাবাডা ৩ টি, সিরাজ ও অশোক ২ টি করে উইকেট তুলে নেন ।


GT - এর ইনিংস

জবাবে ব্যাট করতে নেমে ঝোড়ো ইনিংস খেলেন গুজরাটের ২ ওপেনার , পাওয়ার - প্লেতেই তুলে নেন ৭১ রান ১ উইকেট খুইয়ে । ক্যাপ্টেন শুভমান গিলের ৫০ বলে ৮৬ রানের সুবাদে ১৯.৪ বলে ৫ উইকেট হাতে রেখেই ১৮০ রান তাড়া করে ফেলে GT। টানা ৩ ম্যাচ জিতে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে পৌঁছালো গুজরাট ।



অনিশ্চিত প্লে - অফ


২০২৬ IPL এ ৬ ম্যাচ খেলে এখনও ম্যাচ জিততে পারেনি কেকেআর, রয়েছে পয়েন্ট তালিকার সর্বনিম্নে। তাতেই কার্যত অনিশ্চিত তাদের প্লে অফে ওঠা কারণ প্লে অফে উঠতে হলে কেকেআরের বাকি সব ম্যাচ জিততেই হবে বলা চলে , তারপরও রয়েছে নেট রান রেটের দুশ্চিন্তা ।



লজ্জার রেকর্ড

টানা ৬ ম্যাচ জিততে না পারায় কেকেআর এর নাম যুক্ত হলো লজ্জার রেকর্ডে, আইপিএলের কোনো এক বর্ষে প্রথম ৬ ম্যাচে জিততে না পারার তালিকায় তাদের নাম যুক্ত হলো ডেকান চার্জার (২০১২), দিল্লি (২০১৩), আরসিবি (২০১৯), মুম্বাই (২০২২) এবং KKR (২০২৬*) ।



কেকেআর এর ব্যাটিং এবং বোলিংয়ের দুরবস্থা আবারও প্রমাণ হলো আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code