Latest News

6/recent/ticker-posts

Ad Code

নাবালিকা ধর্ষণ করে খুন ! প্রতিবাদে পথে নামল বিজেপি

নাবালিকা ধর্ষণ করে খুন ! প্রতিবাদে পথে নামল বিজেপি

nabalika

এখনো আরজি করের ঘটনার রেশ কাটেনি। তারমধ্যেই ঘটে গেলো আর এক নৃশংস ঘটনা। গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়ে বাড়ি ফেরেনি কুলতলির নাবালিকা। পাওয়া গেলো তার নিথর দেহ। পরিবারের অভিযোগ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে 'বাংলা নিজের মেয়ের বিচার চায়' লেখা কালো টি-শার্ট পরে আসানসোলে পথে নামে বিজেপি কর্মী সমর্থকরা। রবীন্দ্রনগর মোড় থেকে এই প্রতিবাদ যাত্রা শুরু হয় এবং শেষ হয় ভগৎ সিং মোড়ে। তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করে।

বিজেপির রাজ্য স্তরের নেতা কৃষ্ণেন্দু মুখার্জ্জী জানান, এই ঘটনা প্রমাণ করে যে এই রাজ্যে আইন-শৃঙ্খলার পাশাপাশি নারীদের নিরাপত্তা বলে কিছু নাই। সুতরাং ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের আমরা দাবি করছি।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code