Latest News

6/recent/ticker-posts

Ad Code

লাল কালির চিঠিতে শোরগোল, ছট পূজা পর্যন্ত দেওয়া হয়েছে সময় !

লাল কালির চিঠিতে শোরগোল, ছট পূজা পর্যন্ত দেওয়া হয়েছে সময় !

লাল কালির চিঠিতে শোরগোল, ছট পূজা পর্যন্ত দেওয়া হয়েছে সময় !


আসানসোল পৌরনিগমের এক কাউন্সিলারকে হুমকির চিঠি দেওয়ার ঘটনায় চ্যাঞ্চল্য। কাউন্সিলার ইতিমধ্যে বিষয়টি নিয়ে কুলটি থানায় অভিযোগ দায়ের করেছেন।


আসানসোল পৌর নিগমের কুলটি বিধানসভার অন্তর্গত ৬৩নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সেলিম আখতার আনসারীকে কোন অজ্ঞাত্ পরিচয় কেউ স্পিড পোস্টের মাধ্যমে চিঠি পাঠিয়েছে। ১৮অক্টোবর অর্থাৎ গত কাল দুপুরে কুলটি ডাক ঘর তথা পোস্ট অফিসের ডাক কর্মী তার বাড়িতে ঐ স্পিড পোস্টের চিঠিটি তুলে দেন।


এরপর ঐ চিঠি খুলে পড়তে গিয়ে তিনি দেখেন সেখানে একটি সাদা কাগজ রয়েছে যার মধ্যে লেখা রয়েছে ছটপূজোর পর সাবধানে থাকো মহম্মদ সেলিম আখতার আনসারী কাউন্সিলার -৬৩ সাথে ঐ চিঠিতে লাল দাগ দেওয়া রয়েছে।


ঘটনার বিষয় কুলটি থানায় অভিযোগ জানানো হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কাউন্সিলার সেলিম আখতার আনসারী জানিয়েছেন- বিষয়টি নিয়ে দলের উচ্চনেতৃত্বকে জানানো হয়েছে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code