Latest News

6/recent/ticker-posts

Ad Code

সার্ভিস বুক রিকাস্ট ! শিক্ষকদের ফেরত দিতে হতে পারে বিপুল পরিমাণ টাকা !

সার্ভিস বুক রিকাস্ট ! শিক্ষকদের ফেরত দিতে হতে পারে বিপুল পরিমাণ টাকা !

today news


রাজ্য সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি মেনেই ২০০৬ এর ১ জানুয়ারি বা তারপর ২০১১ সালে প্রাথমিক শিক্ষকপদে নিযুক্ত শিক্ষকদের একটা বড় অংশই মাধ্যমিক পাশ ও এক বছরের শিক্ষকতার প্রশিক্ষণের প্রেক্ষিতে চাকরী পেয়েছিলেন। নিয়োগের সময় সেই সকল শিক্ষকদের 'এ' ক্যাটাগরির শিক্ষক হিসাবে চিহ্নিত করা হয়। কিন্তু পরবর্তিতে প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে শিক্ষক শিক্ষণ প্রশিক্ষণ শুরু হয় ২ বছরের। তাই অনেক শিক্ষকই ১ বছরের ব্রিজ কোর্স করে শিক্ষকতার প্রশিক্ষণ আপ-টু-ডেট করেন। এবার বিপদে পড়তে পারেন এই সকল শিক্ষকরা।

জানাযাচ্ছে, প্রাথমিকে কর্মরত শিক্ষকদের মধ্যে কাদের যোগ্যতামান 'এ' ক্যাটাগরির তা জানতে সম্প্রতি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সচিবরা দ্বারস্থ হয়েছেন স্কুল শিক্ষা কমিশনারের। সূত্রের খবর, এখনো পর্যন্ত সিদ্ধান্ত - প্রয়োজনে প্রাথমিক শিক্ষকদের সার্ভিস বুক রিকাস্ট করতে হবে। এ রাজ্যের প্রাথমিক শিক্ষকরা তাঁদের চাকরিকালে ১৮ বছরে একটাই বেনিফিট পান। এখন যদি তাঁদের 'এ' ক্যাটাগরি হিসাবে গণ্য না করা হয় তবে প্রায় ২৬ হাজার প্রাথমিক শিক্ষককে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা ফেরত দিতে হতে পারে।

তবে এরকম সিদ্ধান্ত হলে ক্ষতিগ্রস্থ শিক্ষকরা আদালতের দ্বারস্থ হলে ফের সমস্যায় পড়তে পারে রাজ্য এমনটা মনে করছে অভিজ্ঞমহল।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code