Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবশেষে প্রকাশ হচ্ছে আপার প্রাইমারির প্যানেল, তারিখ জানালো কমিশন

অবশেষে প্রকাশ হচ্ছে আপার প্রাইমারির প্যানেল, তারিখ জানালো কমিশন

Ssc


অবশেষে হাইকোর্টের নির্দেশমতো প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিক নিয়োগের প্যানেল। প্রায় ৮ বছর পর আপার প্রাইমারিতে কাটে, গত ২৮শে আগস্ট ১৪হাজার শূন্যপদ নিয়োগে সবুজ সংকেত হাইকোর্টের। অবিলম্বে ১৪ হাজার ৫২ জনকে সুপারিশপত্র দিতে হবে বলে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এরপরেই এবার স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো আগামী ২৫শে সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্যানেল। 




২০১৬-সালে জারি বিজ্ঞপ্তি অনুযায়ী ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদে নিয়োগে গোটা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ১৪ হাজার ৫২ জনের নাম মেধা তালিকায় প্রকাশ পায়। ২০২১ সালে SSC জানায়, OMR শিটগুলি পুনরায় মূল্যায়ন করে ১ হাজার ৪৬৩ জনকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ পড়া ১৪৬৩ জন অন্য একাধিক মামলায় যুক্ত হন। এই বাদ দেওয়া ঠিক ছিল না বলেই জানিয়েছে হাইকোর্ট।




দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে। কোথায় কত নম্বর পান তাঁরা, তাঁদের ইন্টারভিউ, কাউন্সেলিং, সম্পন্ন হয়ে গিয়েছে আগেই। ফলে নতুন করে OMR শিট মূল্যায়ন করে বাদ দেওয়ার প্রক্রিয়া সঠিক ছিল না। মনে করেছে হাইকোর্ট। বাদ দেওয়া ১ হাজার ৪৬৩ জনকে যুক্ত করে ওই ১৪ হাজার ৫২ জনের মেধাতালিকা প্রকাশ করতে হবে। শুধু তাই নয় সময়ও বেঁধে দিয়েছিল হাইকোর্ট।



চার সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করে পরের চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিংয়ের কাজ সম্পূর্ণ করতে হবে। অধিকাংশ কাউন্সেলিং ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। নতুন করে মেধাতালিকা বেরোলে, প্রয়োজন বুঝে SSC কাউন্সেলিং করাবে। এর পর অবিলম্বে সুপারিশপত্র দিতে হবে।



যদিও এই নিয়ে ইতিমধ্যে সুপ্রিমকোর্টে একটি মামলা হয়েছে খবর। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code