RG Kar Case: আলোচনায় প্রস্তুত জুনিয়র ডাক্তাররা, তবে থাকতে হবে মুখ্যমন্ত্রীকে, সঙ্গে লাইভ সম্প্রচার
বুধবার দুুপুরে রাজ্যের মুখ্যসচিবের তরফে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মেল করা হয়। যেখানে নবান্নে তাঁদের সাথে আলোচনার জন্য প্রস্তাব পাঠানো হয়। তবে জানানো হয় ১২ থেকে ১৫ জনের প্রতিনিধি দল নবান্নে আলোচনায় হাজির থাকতে পারবেন ।
মুখ্যসচিবের মেইল পাওয়ার পর আন্দোলনরত ডাক্তাররা রাজী হন আলোচনায় বসতে। তবে শর্ত রাখেন-
এক) তাঁরা আলোচনায় প্রস্তুত তবে সেখানে থাকতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)।
দুই) যে ১২-১৫ জনের প্রতিনিধি দলকে আলোচনায় বসার কথায় বলা হয় মুখ্যসচিবের মেলে, সেই সংখ্যা বাড়িয়ে দেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ৩০ জন প্রতিনিধিকে থাকতে দিতে হবে নবান্নে আলোচনার সময়।
তিন) বৈঠকের লাইভ সম্প্রচার করতে হবে। বৈঠকে তাঁদের তোলা দাবিদাওয়া নিয়ে আলোচনা করতে হবে বলে জানানো হয় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তরফে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ