টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে রেকর্ড গড়লো অশ্বিন-জাডেজা জুটি
টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে রেকর্ড গড়লো অশ্বিন-জাডেজা জুটি । বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে সপ্তম উইকেটে সবচেয়ে বেশি রানের জুটি গড়লেন অশ্বিন ও জাডেজা। এপর্যন্ত প্রথম দিনের শেষে ১৯৫ রানের জুটি গড়েছেন এই দুই ভারতীয় অলরাউন্ডার। এর আগে এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকর ও জাহির খানের মধ্যে। ১৩৩ রান করেছিলেন তাঁরা। সেই রেকর্ড এই ম্যাচে ভেঙে দিলেন অশ্বিন ও জাডেজা।
দ্বিতীয় দিন এই জুটি আরও বড় করার চেষ্টা করবেন ভারতের দুই ব্যাটার। ঘরের মাঠে সপ্তম উইকেটে সবচেয়ে বেশি রানের জুটিতে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছেন অশ্বিন ও জাডেজা। শীর্ষে কপিল দেব ও সৈয়দ কিরমানি। ভারতের মাটিতে ১৪টি ম্যাচে ৬১৭ রান করেছেন তাঁরা। অশ্বিন ও জাডেজা ১৪টি ম্যাচে ৫৯৫ রান করেছেন। দ্বিতীয় দিন কপিল-কিরমানি জুটিকে ছাপিয়ে যেতে পারেন ভারতের দুই স্পিনার-অলরাউন্ডার।
প্রথম দিনের শেষে ভারতের রান ৬ উইকেটে ৩৩৯। অশ্বিন ও জাডেজার মধ্যে ১৯৫ রানের জুটি হল। প্রথম তিন উইকেট দ্রুত পড়ার পর চাপে পড়ে ভারত। কিছুটা চাপ সামাল দিতে চেষ্টা করেন যশোয়াল ও পন্থ। এরপর অশ্বিন ও জাডেজাই ম্যাচকে টিকিয়ে রাখে। সেঞ্চুরি হাঁকিয়েছেন অশ্বিন। অন্যদিকে ৮৬ রান করেন জাডেজা। দ্বিতীয় দিনের শুরু করবেন তারাই।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ