SIT নয়, আরজি করের দুর্নীতির তদন্তও গেল সিবিআইয়ের হাতে
তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় CBI তদন্তের নির্দেশ আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার আর জি কর মেডিক্যালের যাবতীয় আর্থিক দুর্নীতি মামলাতেও, পুলিশের উপর আস্থা রাখতে পারল না আদালত। এই তদন্তও CBI-কে দিল কলকাতা হাইকোর্ট।
তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় প্রথম থেকেই প্রশ্ন উঠেছে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক দুর্নীতির পাশাপাশি মৃতদেহ ও বায়ো মেডিক্যাল বর্জ্য পাচার, তোলাবাজি, কমিশন খাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেন।
জানা যাচ্ছে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের সময়ের ডেপুটি সুপার আখতার আলি দুর্নীতির অভিযোগ আনে। বিভিন্ন ক্ষেত্রে আর্থিক দুর্নীতির পাশাপাশি মৃতদেহ ও বায়ো মেডিক্যাল বর্জ্য পাচার, তোলাবাজি, কমিশন খাওয়ার অভিযোগ এনেছেন আখতার আলি। ইডি তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। হাইকোর্ট সিবিআইকে সেই মামলা শপলো।
শনিবার সকাল ১০ টার মধ্যে তদন্ত-নথি সিবিআইয়ের হাতে তুলে দিতে নির্দেশ দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। এই আর্থিক দুর্নীতির তদন্তে ইতিমধ্যে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে রাজ্য। তবে আদালতের এই রায়ের পর সিটের আর কোনো গ্রহনযোগ্যতা রইল না।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ