সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর, বোনাস বাড়ালো সরকার
বোনাস বাড়লো সিভিক ভলান্টিয়ারদের। সামনেই দুর্গোৎসব আর তার আগে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবারের পুজোয় সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়। এক লাফে ১৩ শতাংশ বোনাস বৃদ্ধির ঘোষনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। এই বৃদ্ধির ফলে এবছর বোনাস বাবদ ৬০০০ টাকা হাতে পাবেন সিভিক ভলান্টিয়াররা।
নবান্ন থেকে জানানো হয়েছে, এবার পুজো বোনাস বাবদ ৬০০০ টাকা করে পাবেন সিভিক ভলান্টিয়াররা। এতদিন তারা বোনাস বাবদ পেতেন ৫৩০০ টাকা। অর্থাৎ সিভিক ভলান্টিয়ারদের বোনাস বাড়ল ৭০০ টাকা। বুধবার নবান্ন থেকে জারি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ