কোচবিহারে সাইকেল চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়লো দুই চোর
কোচবিহারে প্রকাশ্য দিবালোকে সাইকেল চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়লো দুই চোর, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরেছে কোচবিহার শহরের নরসিংহ দিঘী সংলগ্ন এলাকায়।
এদিন দুপুর একটা নাগাদ কোচবিহার শহরের নরসিংহ দিঘী সংলগ্ন এলাকায় সাইকেল চুরি করতে আসে দুই চোর। বিষয়টি সাইকেল মালিকের নজরে আসতেই দুজনকে হাতেনাতে ধরে ফেলে। এরপর তাদের দিঘির কিনার এই বেধে রাখে স্থানীয় বাসিন্দারা।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো গোটা এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন থেকেই এই স্থান থেকে সাইকেল চুরির ঘটনা ঘটছে। ইতিমধ্যে বেশ কয়েকটি সাইকেল চুরি হয়েছে এই এলাকায়। আজ চোরেদের হাতেনাতে ধরা হলো।
কোচবিহার কোতয়ালী থানায় ফোন করে তাদের পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ