Latest News

6/recent/ticker-posts

Ad Code

উৎসর্গের অধীনে রক্তদান শিবির দিনহাটার সাহেবগঞ্জে

উৎসর্গের অধীনে রক্তদান শিবির দিনহাটার সাহেবগঞ্জে 

Blood Donation Camp


উৎসর্গ প্রকল্পের আওতায় শনিবার দিনহাটা দুই নম্বর ব্লকের সাহেবগঞ্জ থানার আওতাধীন রক্তদান শিবির আয়োজন হয়। শিবিরের উদ্বোধন করেন কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা আইপিএস। এছাড়া উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিরাজ মিত্র, দিনহাটা দুই নাম্বার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং, সাহেবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজিত কুমার শাহ সহ থানার অন্যান্য আধিকারিকরা। 


এদিন প্রায় পঞ্চাশ ইউনিট রক্ত সংগ্রহ করে দিনহাটা হাসপাতালে র ব্লাড ব্যাংকে তুলে দেয় থানা। পাশাপাশি সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোটা রাজ্যজুড়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য তত্ত্বাবধানে জেলার প্রতিটি থানাতেই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। উৎসর্গ প্রকল্পের আওতায় গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এই উদ্যোগ পুলিশের। আগামী দিনেও এই কর্মসূচি চলতে থাকবে। 


শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাই নয়, সামাজিক কাজে ও পুলিশের উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন সাহেবগঞ্জ এলাকার সাধারণ মানুষ। সেদিন রক্তদানে সামিল হন একদিকে থানার সিভিক ভলেন্টিয়ার এবং আধিকারিকরা সহ এলাকার বেশ কিছু ক্লাব সদস্য।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code