মিললো পচা মাংস আর অস্বাস্থ্যকর রং, দিনহাটার একাধিক বিরিয়ানির দোকানে হানা স্বাস্থ্য দপ্তর ও পৌরসভার
দিনহাটা:
দিনহাটাতে বেশকিছু বিরিয়ানি দোকানে অস্বাস্থ্যকর পরিস্থিতি, মিলল পচা মাংস। দীর্ঘদিন ধরে অভিযোগ পেয়ে অবশেষে সোমবার দিনহাটা পৌরসভা এলাকায় ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা বিরিয়ানি দোকান গুলোতে স্বাস্থ্য দপ্তর ও দিনহাটা পৌরসভা যৌথ অভিযান চালায়।
এদিন বেশ কিছু দোকানে পচা মাংস সহ কেমিক্যাল রং ব্যবহারের হদিস মেলে তাই দোকান বন্ধসহ দোকানদারকে পুলিশের হাতে তুলে দেয় দিনহাটা পৌরসভা।
এদিনের এই বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরী শংকর মাহেস্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, দিনহাটা মহকুমা হাসপাতালের হাসপাতাল সুপার চিকিৎসক রঞ্জিত মন্ডল ছাড়াও অন্যান্যরা।
এদিনের এই ঘটনা সামনে আসায় চাঞ্চল্য তৈরি হয়েছে দিনহাটার ভোজনপ্রিয় বিরিয়ানি প্রেমিদের মধ্যে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ