Latest News

6/recent/ticker-posts

Ad Code

NEET-NET দুর্নীতির বিরুদ্ধে ধর্মঘট সফলে উদ্যোগী SFI

NEET-NET দুর্নীতির বিরুদ্ধে ধর্মঘট সফলে উদ্যোগী SFI

SFI


নেট, এবং নিট দুর্নীতির বিরুদ্ধে ধর্মঘটের ডাক ভারতের ছাত্র ফেডারেশনের। এদিন সারাভারত ধর্মঘট সফল করতে পতাকা হাতে SFI এর কর্মী সমর্থকেরা বিভিন্ন অফিস এবং স্কুলের সামনে দাড়িয়ে থাকে । পুলিশ এসে ধর্মঘট তুলবার চেষ্টা করলে তাদের সাথে sfi কর্মীদের শুরু হয় বাকবিতণ্ডা। শেষে এক কর্মীকে থানায় নিয়ে যায় পুলিশ। 


স্কুলে প্রবেশের জন্য ছাত্র এবং শিক্ষকরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন স্কুলের বাইরে ।এই বিষয়ে এক অভিভাবক জানান, দুর্নীতির পাশাপাশি এই ছাত্ররা স্কুলের বাথরুম অপরিষ্কার নিও আন্দোলন করছে। একদিক থেকে আমার মনে হয় তারা ঠিক করছে।

এই বিষয়ে SFI এর তরফে এক কর্মী জানায়, আজ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই ধর্মঘট । সারাদেশের সাথে আজকে জলপাইগুড়ি শহরেও আমরা এই ধর্মঘট সফলের চেষ্টা করছি। ছাত্র ছাত্রীদের কোনো কষ্ট হোক তা আমরা চাই না ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code